Course list-এ ফিরুন
Enrollment available

Backend Development with Java & Spring Boot

Build a production-style Java backend with Spring Boot while learning real-world engineering practices, from requirements and RFCs to testing, deployment, and production incidents.

7 Modules65 Lessons16 সপ্তাহ
Backend Development with Java & Spring Boot

Course overview

Java এবং Object-Oriented Programming-এর foundation থেকে এবার real-world backend development-এ যাওয়ার সময়।

এই course-এ আপনি শুধু Spring Boot-এর features বা annotations শিখবেন না। একটি production-style backend application শুরু থেকে ধাপে ধাপে তৈরি করবেন এবং সেই process-এর মধ্য দিয়ে professional backend development শিখবেন।

একটি বাস্তব engineering team যেভাবে software তৈরি করে, course-টিও সেই workflow অনুসরণ করবে - requirement বোঝা, technical design করা, RFC ও engineering tickets তৈরি করা, implementation, testing, code review, deployment এবং production সমস্যা investigate করা পর্যন্ত।

Course-এর পুরো journey জুড়ে একই application evolve করবে। ফলে প্রতিটি নতুন concept আলাদা example হিসেবে শেখার পরিবর্তে আপনি বুঝতে পারবেন সেটি একটি বাস্তব system-এর কোথায়, কেন এবং কীভাবে ব্যবহার করা হয়।

এই course-এর লক্ষ্য শুধু একটি backend project শেষ করা নয়।

লক্ষ্য হলো একজন backend engineer হিসেবে production-quality software কীভাবে চিন্তা, design, build এবং maintain করতে হয়, সেই foundation তৈরি করা।

Course content

Course curriculum

এই course-এর module এবং lesson দেখুন।

7Modules65Lessons
6

Persistence with PostgreSQL

12 lesson
7

Implementing Business Workflows

13 lesson